

জাদু নবায়নের আমাদের আকিদা
জাদুর নিজস্ব কোন ক্ষমতা নাই। আল্লাহ তায়ালা বলেন: তারা জাদু দ্বারা কিছুই করতে পারে না, আল্লাহ তায়ালা'র অনুমতি ছাড়া (সুরা বাকারা ১০২) সুতরাং জাদু নবায়নের অর্থ এটা নয় এই দিনে জাদু করলে জাদু হবে বা কেউ আমাদের ক্ষতি করলেও সেটা সাধন হবে। বরং প্রতিটা জাদু আল্লাহ তায়ালা'র নির্দেশের অপেক্ষায় থাকবে। তিনি তাদের জাদু অনুমোদন দিলে, আমাদের পরীক্ষা নিলে কেবল এই জাদু কাজ করতে পারে। অন্যথায় এসব জাদু হিংসা ছাড়া আর কিছুই না!
এখন আমরা কেন নির্দিষ্ট দিন বা মাসে সতর্ক হই কেন? কারণ শয়তানরা বিশ্বাস করে তাদের দেবদেবীরা নির্দিষ্ট দিনে তাদের প্রার্থনা কবুল করবে, তখন তাদের জাদু কাজ করবে। এই ভ্রান্ত ধারণা থেকে তারা নির্দিষ্ট দিনে জাদুগুলো করে থাকে। ঠিক এই সময় যেন আল্লাহ তায়ালা তাদের বদদোয়া, কার্স বা জাদু যেন আমাদের উপর পরীক্ষাস্বরূপ না পাঠান সে লক্ষ্যেই এই সতর্কতা। অর্থাৎ এই নির্দিষ্ট দিনের সতর্কতা কেবল তাদের ভ্রান্ত বিশ্বাসের জন্য হলেও বাস্তবে এইসব দিন বা দিবসের দেবদেবীর কোন ক্ষমতা নাই। আল্লাহ তায়ালা'র অনুমতি ছাড়া, তার নির্দেশ ব্যাতিত আমাদের কোন ক্ষতি বা লাভ হতে পারে না।তিনি রোগদাতা এবং তিনিই সবাইকে দেন সুস্থতা।
আল্লাহ তায়ালা আমাদের আকিদা সম্পূর্ণ সঠিক রেখে রুকইয়াহ'র মাধ্যমে কোরআন ও সুন্নাহ'র আলোকে জাদু মুক্ত জীবন দিন। আমিন।