

জাদু কে করেছে, জানব কিভাবে?
ক।
প্রথমত, জা*দু কে করেছে তা জেনে কোনো লাভ নাই৷ আইনিপদক্ষেপ গ্রহণ সম্ভব না বরং ঝ*গড়া-ই বেড়ে চলবে এর জের ধরে৷ সমস্যা সমাধানের বদলে জা*দু নবায়নের কারণে আরো বেশি সমস্যা বাড়তে থাকবে।
খ।
এজাতীয় গা*য়বি বিষয়ে জিজ্ঞাসা করা-ই গোনাহ; হা*দিসে এসেছে, চল্লিশ দিনের ইবা*দাত ক*বুল হবে না কেউ গণ*কের কাছে গেলে। বান্দা এমন কিছু কখনোই জানে না৷ মুখে এসে জি*ন বললেও বিশ্বাস করা যাবে না। কারণ জি*নের পক্ষ থেকে অধিকাংশ অভিযোগ থাকে মিথ্যা।
গ।
তাহলে কবি*রাজ কিভাবে গায়*বি বিষয় বলে? কা*রিন বা স্থানীয় জি*ন মারফত খবর নেয়। রোগী সংশ্লিষ্ট লোকের শ*ত্রু সম্পর্কে জানে এবং সে অনুযায়ী আন্দাজে বলে দেয়। কখনো দেখা যায় তা*সবিহ নাড়িয়ে এসব করতে। আদতে পুরো ঘটনাটাই ভু*য়া এবং অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো। মাঝেমধ্যে লেগে যায় তবে অধিকাংশ সময় তার শ*ত্রুর নাম বলায় বিশ্বাস করে নেয়। এরবাহিরে কিছুই না।
ঘ।
আমাদের করণীয়- যাদের ব্যাপারে সন্দেহ হয় বা নিশ্চিত হওয়া যায় তাদের ব্যাপারে সতর্ক থাকা। কাপড়ের অংশ, চুল, ব্যবহৃত বস্তু নিয়ে যাওয়া বা জাদু*কৃত খাবার নিয়ে আসা; এসব করে থাকে। এমন হলে সতর্ক হয়ে যাবে এবং জাদুর জন্য রুকইয়াহ করবে৷ তাদের দেয়া খাবার খাওয়ার পূর্বে সুরা ফালাক, নাস পড়ে ফু দিয়ে খাবে। এসব করলেই যথেষ্ট হবে। ইনশা*আল্লাহ।
-উস্তাজ ইবনে ইসহাক
(সিনিয়র রুকইয়াহ কন্সাল্টেন্ট।)