
ইবনুল কাইয়্যিম রহ. বলেন:
“কস্টাস দুই প্রকার: হিন্দি — যা উষ্ণ ও শুষ্ক প্রকৃতির; এবং বাহরি — যা সাদা ও ঠান্ডা প্রকৃতির। উভয়ই গলা ও বক্ষের ব্যথায় উপকারী এবং বিষক্রিয়ার ক্ষেত্রেও উপকারী।”
📖 (زاد المعاد، 4/286)
তিনি আরও বলেন:
“কস্টাস ফুসফুসের সমস্যা, সর্দি, কাশি এবং গলাব্যথায় উপকারী, এবং জিন ও জাদুর সমস্যায় আক্রান্ত রোগীদের জন্যও পরীক্ষিত।”
📖 (زاد المعاد، 4/287)
ব্যবহারের ধরন:
গুঁড়া করে খাওয়া: কস্টাস গুঁড়া দুধ বা পানির সাথে মিশিয়ে পান করা।
তেল আকারে ব্যবহার: কস্টাস গুঁড়া অলিভ অয়েলে মিশিয়ে নাকের ড্রপ হিসেবে ব্যবহার করা; রুকইয়াহ আয়াত পড়ে ফুঁ দিলে এর কার্যকরীতা বৃদ্ধি পায়।
বিশেষ উপকারিতা:
মাথায় বসবাসকারী জিনের অবস্থান ভাঙতে সহায়ক।
ফুসফুস ও গলার সমস্যায় উপকারী।
সর্দি-কাশি ও ঋতুভিত্তিক ঠান্ডাজনিত সমস্যায় কার্যকর।
No review available.