
ডিটক্স প্রোগ্রাম
ডিটক্স হলো “বিধিনিষেধ মেনে কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাসিলে নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত একটা রুটিনমাফিক জীবন পরিচালনা ।” আমরা ৭ দিনের ডিটক্স প্রোগ্রাম তৈরি করেছি রুকইয়াহ পেশেন্টদের জন্য, যারমধ্যমে জিন, জাদু ও নজর সমস্যা থেকে মুক্তির পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিশাল একটা পরিবর্তন উপলব্ধি করা সম্ভব হবে৷ ইনশাআল্লাহ।
আশফিয়া প্রোগ্রাম পরিচিতি:
শিফা শব্দের অর্থ আরোগ্য, এর বহুবচন আশফিয়া। কুরআন-হাদিসে যেসকল মেডিসিন-ভেষজে শিফা ও বরকতের কথা বলা হয়েছে, সেসব সাপ্লিমেন্টের সম্মিলিত প্রয়োগ করতে এই ৭ দিনের কোর্স। ধারাবাহিক নিয়মানুসরণের কারণে এই প্রসেসকে বলা হয় সাত দিনের ডিটক্স প্রোগ্রাম।
এই পদ্ধতি মূলত শায়খ আদিল বিন তাহির মুকবিল হাফিজাহুল্লাহর দেওয়া প্রেসক্রিপশন। জিন, জাদু, বদনজর ও সাধারণ অসুস্থতার জন্য পরীক্ষিত আমল। কারও সমস্যা বেশি হলে এবং একইসাথে ভিন্ন ভিন্ন কয়েকটা সমস্যায় ভুগতে থাকলে এই পদ্ধতির গোসল বেশ ফলপ্রসূ।
বিশেষত জিনে আক্রান্ত রোগীর জন্য ডিটক্স প্রোগ্রাম এন্টিবায়োটিকের মতোই কাজ করে এবং পরিবর্তন সহজেই বুঝে আসে। জাদু ও গিঁটে বিদ্ধস্থ শরীরের জন্যও বেশ কার্যকরী। এছাড়া অনেক দুরারোগ্য ও অসুস্থতার প্রতিষেধক হিসাবেও এর ভালো নামডাক। তাই ডিটক্স প্রোগ্রাম শুরুর আগে এর অবস্থান অনুযায়ী মূল্যায়ন রোগীর জন্য জরুরি।
রেগুলার প্যাকেজ:
এই প্যাকেজে ডিটক্সের প্রসিদ্ধ ও সহজ পদ্ধতিটি দেয়া হবে—যারমাধ্যমে হাজারো লোক সুস্থতা পেয়েছেন৷ এখানে থাকবে
— পানি, তেল, মধু, কালোজিরা। এখানের সবগুলো সাপ্লিমেন্ট নববী চিকিৎসায় অধিকতর ব্যবহৃত ও বেশি ফজিলতপূর্ণ। এরমধ্যে সুরা বাকারাসহ মাসনুন রুকইয়াহ সমূহ ও শিফার আয়াত তিলাওয়াত করে ফু দেয়া হয়েছে৷ যাদের সমস্যা সাধারণ বা মধ্যম পর্যায়ে শারীরিক অসুস্থতা, শরীর ব্যথা ও ভার তারা রেগুলার ডিটক্স প্যাকেজ ব্যবহার করতে পারেন।
No review available.