
ইবনুল কাইয়্যিম রহ. বলেন:
“কালোজিরা পাকস্থলীকে শক্তিশালী করে, বক্ষ প্রশস্ত করে, কফ দূর করে, পাথর গলিয়ে দেয়, শরীরকে উষ্ণ করে এবং বাত দূর করে।”
📖 (زاد المعاد، 4/273)
তিনি আরও বলেন:
“কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং জাদু ও জিনের সমস্যায় আক্রান্ত রোগীর জন্য বিশেষভাবে উপকারী।”
📖 (زاد المعاد، 4/274)
খাওয়ার নিয়ম:
৭–২০টি দানা চিবিয়ে খাওয়া অথবা মধুর সাথে মিশিয়ে খাওয়া।
কালোজিরা তেলও ব্যবহার করা যেতে পারে। এটি ব্যথার সমস্যায় অধিক উপকারী।
বিশেষ উপকারিতা:
জিন ও জাদুর সমস্যায় আক্রান্ত রোগীর জন্য কার্যকর।
জিন-সম্পর্কিত ওয়াসওয়াসা কমাতে সহায়ক।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
কালোজিরা তেল ব্যবহারের পদ্ধতি:
মাথা, বুক ও আক্রান্ত স্থানে মালিশ করা যেতে পারে।
ঘুমানোর আগে ব্যবহার করলে সুরক্ষা বৃদ্ধি পায়।
No review available.